বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুর-৬ আসনে করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন শিবলী সাদিক এমপি

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক তার নির্বাচনী এলাকার করোনায় আক্রানÍ দরিদ্রো রোগীদের চিকিৎসার দ্বায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকাল ৫:৩০ ঘটিকায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি তে লাইভে এসে তিনি এই ঘোষণা দেন। এ সময় নির্বাচনী এলাকার সর্ব স্তরের মানুষের প্রতি আকুল আবেদন জানাচ্ছি সকলের প্রতি গ্রামে গ্রামে জ্বর ও করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে আমার নির্বাচনি এলাকার চারটি উপজেলাতেই যারা টেস্ট করাচ্ছেন ৬০ থেকে ৭০ ভাগ করোনা রোগী শনাক্ত হচ্ছে। আমি অনুরোধ করছি প্রতিটা পরিবারকে, আপনারা দয়া করে টেস্ট করান এবং ইতোমধ্যে আমি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, সব করোনা রোগীর নাম ও ফোন নম্বর আমার কাছে পাঠানোর জন্য। আমি আপনাদের সংসদ সদস্য, আমি আপনাদের সন্তান, আপনাদের সেবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি এই টুকু বলতে চাই যে আমি বেচে থাকা অবস্থায় আপনাদের চিকিৎসা কোথায় কি ভাবে হবে সেটা আমি দেখবো।শুধু মাত্র দয়া করে আপনারা আমাকে জানান যে আপনাদের কার অন্তত্য পক্ষে করোনার ট্রিটমেন্ট করার সক্ষমতা নাই,কষ্টে আছেন তারা তথ্যটি দেন। আমার নির্বাচনি এলাকার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানাচ্ছি, আপনারা দয়া করে প্রত্যেক দিন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের নাম ও মোবাইল ফোন নম্বর আমার হোয়াটস অ্যাপে সেন্ড করবেন। আমি তাদের খোঁজখবর রাখতে চাই। এমপি শিবলী সাদিক সবাইকে করোনা পরীক্ষার আহ্বান জানিয়ে বলেন,পরীক্ষা করতে আসেন, যদি না আসেন তাহলে আমরা আরও বেশি সংক্রমিত হবো। আমরা কিন্তু আস্তে আস্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি। যেটা আমরা করোনার শুরুর দিকে আশঙ্কা করেছিলাম। সাহসিকতার সঙ্গে এই পরিস্থিতিটা আমাদের মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন সংসদ চলার কারণে আমি ঢাকায় ছিলাম, গতকাল এসেছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে প্রতিটা এলাকার আরও ব্যাপকভাবে আমার বিচরণ থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com