বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোণা পৌরসভার ২০২১-২২ইং অর্থ বছরে বাজেট পেশ

মোনায়েম খান নেত্রকোণা :
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

নতুন কোন করারোপ ছাড়াই ২০২১-২২ইং অর্থ বছরে নেত্রকোণা পৌরসভার ১৭২ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৭ শত ৬৮ টাকার বাজেট পেশ করা হয়েছে। নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান বুধবার দুপুর ১২ টায় পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে পৌর কাউন্সিলর, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট পেশ করেন। বাজেট পেশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ এস এম মহসিন আলম, প্যানেল মেয়র -২ হেলাল উদ্দিন শেখ, পৌরসভা সচিব মোঃ ফারুক ওয়াহিদ, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খানসহ অন্যান্য কাউন্সিলর ও অতিথি বৃন্দ। বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৬৮ কোটি ৩১ লক্ষ ৫৩ হাজার ৫ শত ৭৫ টাকা, উন্নয়ন খাতে ব্যায় দেখানো হয়েছে ১৫৯ কোটি ১ লক্ষ ২১ হাজার ৩ শত ৯২ টাকা মাত্র। বাজেট পেশ কালে পৌর মেয়র বলেন, নেত্রকোণা পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর করতে বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট নির্মান, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বস্তি উন্নয়ন ও হাট-বাজার উন্নয়ন। প্রস্তাবিত বাজেট যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়, সেই জন্য পৌর নাগরিকদের স্ব স্ব জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com