বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১

মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বিজ্ঞাপনে খাঁচায় বন্দি দেশীয় পাখি প্রদর্শন এবং এ সংক্রান্ত অপরাধ সংঘটিত হওয়ায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বাদী হয়ে মামলাটি করেন। গত বুধবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮(২), ৪১ ও ৪৬ ধারায় গ্রামীণফোনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়। এ বিষয়ে গ্রামীণফোনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশন মো. হাসান বলেন, ‘সাম্প্রতিক সময়ে প্রচারিত আমাদের একটি বিজ্ঞাপনচিত্রে দেশীয় পাখির প্রদর্শন সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে। বিজ্ঞাপনচিত্রটি বহুলাংশে প্রশংসিত হলেও কিছু দর্শক ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গ্রামীণফোন সব ধরনের মতামতের প্রতি শ্রদ্ধাশীল বলে বর্তমানে বিজ্ঞাপনটি আর প্রচারিত হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সংবাদ মাধ্যম সূত্রে গ্রামীণফোন এ সংক্রান্ত একটি মামলার বিষয়ে জানতে পেরেছে। মামলা সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পেলে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারবো।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com