বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পশ্চিমবঙ্গে পুরুষদের ‘শালীন’ পোশাক পরতে নোটিশ!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১

ভারতের পশ্চিমবঙ্গে এক পৌরসভায় ‘শালীন’ পোশাক ছাড়া পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করেছে। পৌরসভার প্রবেশপথে লেখা হয়েছে, ‘অশালীন বা দৃষ্টিকটূ পোশাক পরে পুরসভার কার্যালয়ে প্রবেশ নিষিদ্ধ।’ সাধারণ মানুষের জন্য এমন পোশাক ফতোয়া জারি করেছে রাজপুর-সোনারপুর পুরসভা। এ নিয়ে তর্ক-বিতর্ক দেখা দিয়েছে সোনারপুরে। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। জানা যায়, রাজপুর-সোনারপুর পুরসভার রাজপুর কার্যালয়ে সম্প্রতি বেশ কিছু মানুষ বার্মুন্ডা, হাফপ্যান্ট পরে আসছেন। তাদের অনেকে চেয়ারে পায়ের ওপর পা তুলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন। তাতে শুধু পৌরকর্মী নয়, সেবা নিতে আসা অন্যান্য মানুষের বিশেষ করে নারীদের অস্বস্তি বাড়ছে। সে কারণেই ওই নোটিশ জারি করা হয়েছে। হ্যাফপ্যান্ট পরে কেউ এলে তাকে গেট থেকেই ফেরত পাঠাচ্ছেন রক্ষীরা।
বিজেপি নেতারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, কারো পোশাক নিয়ে পৌর কর্তৃপক্ষ এভাবে নোটিশ দিতে পারে না। তারা নিজের কাজটা করুক। এলাকার উন্নয়ন কীভাবে করা যায় সেদিকে নজর দিক। তবে রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস বলেছেন, এমন পোশাক না পরেই আসা উচিত যা দৃষ্টিকটু লাগে। অপ্রীতিকর ঘটনা এড়াতেই সোনারপুর বাজার অফিস এমন উদ্যোগ নিয়েছে। সূত্র: জিনিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com