শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সারাদেশে করোনায় আক্রান্ত ৫৪৭ চিকিৎসক

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ চিকিৎসক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ৫৪৭ জনে।

সারাদেশে আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪১১ জন রাজধানীতে। তারা বিভিন্ন সরকা‌রি ও বেসরকা‌রি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

সোমবার (৪ মে) ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান বলেন, বৈশ্বিক করোনার মহামারির প্রকোপ পড়েছে আমাদের প্রিয় বাংলাদেশে। এই যুদ্ধে আমাদের চিকিৎসকরা প্রথম সারির একজন যোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে জাতির পাশে এসে দাঁড়িয়েছেন। এ পর্যন্ত সারাদেশে কোভিড-১৯ শনাক্ত চিকিৎসক সংখ্যা মোট ৫৪৭ জন।

তিনি বলেন, এর মধ্যে ঢাকায় ৪১১ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৮২ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে আরও ৬৮৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com