বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনজিও সেক্টরের অবদান অপরিসীম

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১

বিএসডিএ’র রজত জয়ন্তী উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত সচিব

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা’র মহা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শাহাজাহান বলেছেন, ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনজিও সেক্টরের অবদান অপরিসীম। তারই আলোকে দেশের উন্নরাঞ্চলের দিনাজপুর জেলায় প্রতিষ্ঠিত একটি বেসরকারি শিক্ষা ও উন্নয়নমূলক এনজিও বিএসডিএ ২৫ বছর ধরে সুবধাবঞ্চিত পিছিয়ে পড়া অনাগ্রস্বর মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমি (বিএসডিএ)’র ২৫ বছর রজত জয়ন্তী উপলক্ষ্যে ভার্চুয়াল অনুষ্ঠানের উদ্বোধন “দিনাজপুর জেলার এনজিও সেক্টরের উপর বাংলাদেশে এনজিও’র উদ্ভব ও বিকাশ”-শীর্ষক গবেষনামূলক গ্রন্থ মড়ক উন্মোচন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিএসডিএ’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুস ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরডিএ বগুড়ার মহা পরিচালক অতিরিক্ত সচিব খলিল আহম্মেদ, বিএনএফ ঢাকা’র ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান, দিনাজপুরের এডিসি (সার্বিক) মোঃ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ মাহাবুবুর রহমান। প্যানেল আলোচক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার পরামর্শক ড. মোঃ আবুল হোসেন, মেরিল্যান্ড-ইউএসএ’র বেগম মেহেরুন নেছা ছবি, মালয়েশিয়ার সহকারী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন। মুক্ত আলোচনা করেন আব্দুল মজিদ, মাহমুদুল হক সিকদার, প্রফেসর ড. পিভিয়া, সাংবাদিক আজাহারুল আজাদ জুয়েল, প্রিন্সিপাল গোলাম মোস্তফা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিএসডিএ’র এ্যাডমিনিসট্রেটিভ ম্যানেজার ধর্ম নারায়ন বিশ্বাস। ভার্চুয়াল অনুষ্ঠানে সহযোগিতা করেন তহমীদ ছালাম স্বচ্ছ, তহিদ ছালাম ¯িœগ্ধ ও সৈয়দ সাকীনা তাবাসসুম। অনুষ্ঠানের পূর্বে জাতীয় পাতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, কেক কাটার মধ্য দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুর ঈদগাহবস্তিস্থ প্রধান কার্যালয়ে রজত জয়ন্তীর ভার্চুয়াল কার্যক্রম শুরু হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com