বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত

মিজানুর রহমান বুলু কোটালীপাড়া (গোপালগঞ্জ) :
  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা-পিপিএম এর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল কঠোর লকডাউন বাস্তবায়নে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ন এলাকায় টহল দেন। এরপর পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড়, উপজেলা সদর, সিকিরবাজার,ওয়াবদারহাটসহ বিভিন্ন এলাকায় জরুরী সেবা প্রদানকারী ব্যক্তিদের মাঝে হ্যান্ড সেনিটাইজার ও মাক্স বিতরণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসললাম উপস্থিত ছিলেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বলেন, কোটালীপাড়া থানা পুলিশ কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা স্যারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে। লকডাউন বাস্তবায়নে আমাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে। এছাড়া লকডাউন বাস্তবায়নের পাশাপাশি এ উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ কাজ করে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com