বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন সংসদ সদস্য মাসুদ চৌধুরী

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাক্তিগত তহবিল থেকে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। সাংসদের পক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উৎপল চন্দ্র দাসের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান, সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, এশিয়ান টিভির বিশেষ সাংবাদিক জাফর সেলিম, ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহমদ, সাংসদের পিআরও মোঃ ওমর ফারুক, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ও দৈনিক খবরপত্র প্রতিনিধি মোঃ ছালাহ্ উদ্দিন, সমাজসেবক মফিজুর রহমান খোকন, মজিবুর রহমান, দৈনিক সময়ের আলো’র প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী প্রমুখ। উল্লেখ্য, গত ২৯জুন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবু তাহের নামে এক করোনা আক্রান্ত রোগী অক্সিজেন সংকটে মৃত্যুবরন করেন। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে ব্যাক্তিগত তহবিল থেকে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিলেন সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com