বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলফাডাঙ্গায় লকডাউন অমান্য করায় ১৪ জনের জরিমানা

গোলাম আজম মনির আলফাডাঙ্গা (ফরিদপুর)
  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন এলাকায়/বাজারে অভিযান চালিয়ে পথচারী ও দোকানদারসহ ১৪ জনকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়, চলমান সর্বাত্মক লকডাউনের কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় উপজেলার পৌর বাজার, বানা,পাচুড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাজার হতে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ,এস আই জাহাঙ্গীর,এস আই প্রশান্ত ও এস আই (নিঃ) মোঃ কাদের শেখ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক তরা হয়। আটককৃতরা হলো উপজেলার টোনা পাড়া গ্রামের সিরাজুল ইসলাম(৪৫) আলামিন শেখ(২০), রহমত শেখ(২১), কঠুরাকান্দির রুহল ইসলাম(৫০), জাহিদুল ইসলাম(২৮), টোনার চরের নাইম শেখ(২২), রুদ্র বানার নাছির শেখ(৪০), জোবায়ের শেখ(১৪), পাখি শেখ(৩২), ওসমান শেখ (২২), শাহীন শেখ(১৭), বেলবানার তাজউদ্দিন মোল্লা(২৪), আকিদুল বিশ্বাস(২০) এবং কঠুরাকান্দির নয়ন শেখ(২১) আটককৃত দের কে রাত ৮টায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী ভ্রাম্যমান আদালতে ১৪ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com