বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতের প্রধানমন্ত্রী মোদির জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য মৌসুমি ফল আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশী ট্রাকে করে উপহারের এ আম পাঠানো হয়। বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে কোলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের উপহারের আমবোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল ২ হাজার ৬০০ কেজি আম। ২৬০টি কর্টিুনে করে আমগুলো পাঠানো হয়।
এসময় বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আব্দুল জলিল ও কাস্টমসের সহকারী কমিশনার অনুপম চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com