বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) :
  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৪৫টি চোরাই মোবাইল উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। রোববার দুুপুরে ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শনিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের মশিউর রহমানের বাড়ির পেছন হতে ৪৫টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য নয় লাখ এক হাজার টাকা। তিনি আরও জানান, সীমান্তে চোরাকারবারীদের তৎপরতা কমাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com