বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পপির বিয়ে ও মা হওয়ার গুজব

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা সাদিকা পারভীন পপি। শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, মান্না, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। একাধিকবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে অনেকদিন ধরেই অভিনয়ে নেই এই অভিনেত্রী। গুঞ্জন শোনা যায়, তিনি বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন। হয়েছেন এক সন্তানের মা। শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর বারণেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো তাকে অভিনয়ে দেখা যাবে না, এমন খবরও পাওয়া গেছে। তবে এসবই গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে৷ নানা সূত্রে৷ যার ফলে পপির হঠাৎ আড়াল হয়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা ছিলোই। এবার পাওয়া গেল পপির বক্তব্য। তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেছেন, তার বিয়ে ও মা হওয়ার খবর স্রেফ গুঞ্জন। পপি বলেছেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন তিনি। সেগুলো সমাধান হয়ে গেলেই আগের মতো নিয়মিত হবেন শোবিজে।
তিনি আরও বলেন, ‘বিয়ে, সন্তান ইত্যাদি বিষয়ে যারা মুখরোচক সংবাদ পরিবেশন করছেন তাদেরকে এক সময় এসবের জবাব দিতে হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com