বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিত : ড. খন্দকার মোশাররফ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

করোনা সংক্রমণ রোধ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা ছিল না এবং স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. খন্দকার মোশাররফ বলেন, সরকারের উদ্দেশ্য ছিল জনগণের দুঃসময়কে পুঁজি করে নিজেরা লাভবান হওয়ার। সেই কারনে এই সরকারের গাফিলতি, তাদের পরিকল্পনাহীনতা, তাদের অযোগ্যতা, ব্যর্থতার কারনেই আজকের এই পরিস্থিতি। অতএব এর দায় সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, অত্যান্ত দুর্ভাগ্য যে সরকার ব্যর্থ, স্বাস্থ্য অধিদপ্তর ব্যর্থ, স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থ। এই ব্যর্থতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিৎ। সরকার যদি এই সংকট সমাধান করতে না পারে তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের পদত্যাগ করা উচিৎ। আর যারা এই সমস্যা সমাধান করতে পারবে তাদের হাতে এই দায়িত্ব দিয়ে দেশের জনগণকে রক্ষা করা উচিৎ।
বিএনপি এই নীতিনির্ধারক বলেন, যখন ভারতে প্রথম ডেল্টা ভ্যারিয়ান্ট দেখা দিয়ে ছিলো তখন বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিলো সীমান্ত কড়াকড়ি ভাবে বন্ধ করে দেওয়ার জন্য। সরকার লোক দেখানোর জন্য ঘোষণা দিয়েছিলো যে সীমন্ত বন্ধ করেছে। কিন্তু সীমান্ত বন্ধ করে নাই, নিয়ন্ত্রণ করে নাই বলেই আজ ভারতের ডেল্টা ভ্যারিয়ান্ট সারা দেশে ছড়িয়ে পরেছে। এটা সারা বিশ্বে প্রমানিত যে এটা ডেঞ্জারাস ভ্যারিয়ান্ট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com