রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেইমার জাদুতে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১

২১তম বারের মতো কোপার ফাইনালে উঠল ব্রাজিল। এর আগে ২০ বার ফাইনাল খেলে ৯ বার জিতেছে সাম্বার দেশ। ২০১৯ সালের ফাইনালে যাদেরকে হারিয়েছিলেন নেইমাররা, সেই পেরুকেই এবার সেমিফাইনালে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল ব্রাজিল।
শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন সেলেকাওরা। কখনো নেইমার, কখনো লুকাস পাকুয়েটা, কখনো আবার ক্যাসেমিরো পরীক্ষা নিতে থাকেন পেরুর রক্ষণভাগের। তবে সব আক্রমণই যেন ধাক্কা খাচ্ছিল পেরুর গোলরক্ষক পেদ্রো গ্যালেজের সামনে। ৩৫ মিনিটের মাথায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিতে। নেইমারের পাস ও পাকুয়েটার গোল। বল নিয়ে পেরুর বক্সের মধ্যে ঢুকে নেইমার দেখলেন তিনজন রক্ষণভাগের ফুটবলার তাকে ঘিরে দিয়েছে। গোলে শট নিতে পারবেন না। নেইমারকে আটকাতে গিয়ে মাঝখান দিয়ে উঠে আসা পাকুয়েটা তখন অরক্ষিত। চকিতে তাকে পাস বাড়ালেন নেইমার। সাথে সাথে জোরালো শটে বল জালে জড়িয়ে দিলেন তিনি। প্রথমার্ধে একাধিক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নেমারদের। নিজেদের ভুলেই সেটা পারলেন না তারা। তবে পাকুয়েটার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই সাজঘরে ফিরল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ব্রাজিল রক্ষণে চাপ বাড়াতে শুরু করে পেরু। বেশ কয়েকবার তা সামাল দিতে হয় এডেরসন মোরায়েজকে। তবে গোল হয়নি। ৭১ মিনিটের মাথায় বক্সের মধ্যে পড়ে গিয়েছিলেন নেইমার। তিনি পেনাল্টির আবেদন জানালেও রেফারি কর্নারের নির্দেশ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com