বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্রে জুনে প্রতিদিন ৩ হাজার মানুষ মারা যাবে

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রকোপে এখনই দৈনিক মারা যাচ্ছে হাজারের বেশি মানুষ। কিন্তু এই মৃত্যুর সংখ্যা আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ গোপন দায়িত্ব হিসেবে দেশটির জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমসের হাতে থাকা ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুন নাগাদ যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হতে পারে। আর দৈনিক করোনায় আক্রান্ত হতে পারে দুই লাখ মানুষ।

ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে মৃত্যু ও আক্রান্তের হার কমার কথা বলে লকডাউন শিথিল করলেও প্রশাসনের অভ্যন্তরীন গোপন প্রতিবেদন দিচ্ছে ভিন্ন তথ্য।

ওই গোপন প্রতিবেদনে বলা হচ্ছে, জুন নাগাদ প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি হতে পারে যা বর্তমান সংখ্যার দ্বিগুন। দেশটিতে দৈনিক ২৫ হাজার মানুষ সংক্রমিত হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ১ হাজার ৭৫০ জন মারা যাচ্ছে। দেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার ওই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, লকডাউনের শিথিলের প্রক্রিয়া এভাবে চলতে থাকলে প্রতিদিন দুই লাখ মানুষ আক্রান্ত হতে পারে।

এর আগে, মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পক্ষ থেকে জানানো হয়েছিল, অর্থনীতি পুরোপুরি খুলে দিলে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৬৯ হাজার ৯২১ জন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com