শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে দুই মাথা-তিন পা নিয়ে অদ্ভুত এক শিশুর জন্ম

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

বরিশালে জন্ম নিয়েছে দুই মাথা এবং তিন পা যুক্ত একটি শিশু। তবে বিরল এই শিশুটি জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। জন্মের কয়েকঘন্টার মাথায় মৃত্যু হওয়া শিশুটির বাবা-মা পিরোজপুরের আব্দুল জলিল ও শারমিন দম্পতি। নবজাতকের মৃত্যু হলেও মা সুস্থ আছে বলে জানা গেছে। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে দুই মাথাওয়ালা শিশুটি ভুমিষ্ট হয়। শিশুটির হাত দুটি হলেও পা তিনটি। একটি পা দেহের পেছনের দিকে। শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে জানানো হয়েছে, ‘শিশুটি বরিশালের কোন একটি হাসপাতালে জন্ম নিয়েছে। তবে কোন হাসপাতালে জন্মেছে সেটা তারা নিশ্চিত নন। তবে শিশুটিকে শেবাচিম হাসপাতালে এনে ভর্তি করার পরে নবজাতক ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু নবজাতক ওয়ার্ডে আসার আগেই তার মৃত্যু হয়। এ কারণে শিশুটির নাম-পরিচয় ভর্তি রেজিস্ট্রারে তোলা হয়নি। শিশুটির শরীরিক অবস্থা ভালো না থাকা এবং ওজন কম হওয়ার কারণে মৃত্যু হতে পারে বলে ধারনা শেবাচিমের শিশু বিভাগের চিকিৎসকদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com