শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আর এই উপহার সামগ্রী বিতরণ করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ কামরুল আহসান সরকার রাসেল। গত শুক্রবার মহানগরীর ভোগড়া এলাকায় এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ কালে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, বরাবরের মতোই এবারও লকডাউনের মধ্যে সাধারণ গরিব দুখি মানুষের জন্য খাদ্য সামগ্রী উপহার নিয়ে হাজির হয়েছি এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দোয়া করবেন যেন সাধারণ মানুষের জন্য সারাটি জীবন নিজেকে উৎগর্স করে দিতে পারি। কামরুল আহসান সরকার রাসেল আরো বলেন, সারাদেশ আজ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও এই ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। যারা করোনায় আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করছে আত্মাবানবতার সেবায় গাজীপুর মহানগর যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। ইতি পূর্বে মহানগরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ থেকে শুরু করে অসহায় কৃষকের পাকাধানও কেটে দিয়েছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা। অক্সিজেন ফ্রি সার্ভিস সেবাটি হটলাইন নাম্বারের ফোন করলেই স্বেচ্ছাসেবী কর্মীরা অক্সিজেন নিয়ে হাজির হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com