রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাদুল্লাপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ বিতরণ

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

গাইবান্ধার সাদুল্লাপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ৩২ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারি মেজর মোঃ তবিবুর রহমানের তত্ত্বাবধানে সাদুল্লাপুর সরকারি কলেজ মাঠে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন- বিগ্রেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন এএফডব্লিওসি পিএসসি জি, সিও লেঃ কর্ণেল আশরাফুল হক পিএসসি জি। এখানে গাইনী বিশেষজ্ঞ ক্যাপ্টেন মৌতুসী, শিশু রোগ বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোসাদ্দেক, মেডিসিন বিশেষজ্ঞ মেজর রেজওয়ান স্বাস্থ্য বিধি মেনে রোগীদের সেবা প্রদান করেন। অসহায় হতদরিদ্র, দরিদ্র রোগীদের দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ দেওয়া হয়। ফ্রী ক্যাম্প পরিদর্শন করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলাম মন্ডল, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল প্রমুখ। উপজেলা চেয়ারম্যান বলেন-এখানে সকাল হতে সুষ্ঠু পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে এলাকার বিভিন্ন রোগীদের সেবা দিচ্ছেন। আমি আশা করব এরপরেও যেন সাদুল্লাপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com