শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন এডভোকেট নয়ন এমপি

হাবিবুর রহমান সবুজ লক্ষ্মীপুর :
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। উপজেলার ১০টি ইউনিয়নে পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, করোনাকালীন সময়ে ইতোপূর্বে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন। এবারও দেশের মানুষের কথা চিন্তা করে তিনি সারা দেশে একযোগে এসব উপহার সামগ্রী পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে পরিচিত করেছেন। তারই ধারাবাহিকতায় এই করোনা মহামারিতেও তিনি দেশের মানুষের কথা ভেবে এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, এ দেশের গরীব অসহায় মানুষের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন। সেজন্যই তিনি সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন আবার খাদ্য সামগ্রী পাঠিয়ে মানুষের সাথে রয়েছেন। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি। পৃথক পৃথক আয়োজনে স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, রায়পুর পৌরসভার বর্তমান মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল, রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে প্রমূখ। এসময় সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতি ইউনিয়নে ২৯৬টি পরিবারের মাঝে প্রায় ৬ হাজার প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসব প্যাকেটে চাল, তেল, ডাল, চিনি, আটাসহ বিভিন্ন সামগ্রী ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com