মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বানোয়াট তথ্য দেয়া আপত্তিকর : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

যুক্তরাজ্যের মানবাধিকার রিপোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে বানোয়াট তথ্য দেয়াকে আপত্তিকর হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। গতকাল সোমবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর থেকে ২ দিন ব্যাপী শান্তি সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। জাপান থেকে টিকা আসার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খালেদা জিয়াকে ‘গৃহবন্দী’ বলায় ব্রিটিশ পার্লামেন্টকে চিঠি পাঠাচ্ছে সরকার: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা প্রতিবেদনের বিষয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেল খালেদা জিয়াকে ‘গৃহবন্দী’ বলায় ব্রিটিশ পার্লামেন্টকে চিঠি পাঠাচ্ছে সরকার। গতকাল সোমবার (১২ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (১১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি মাধ্যমে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের কিছু অংশে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে মন্ত্রণালয়ের অভিযোগ। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গৃহবন্দী’ হিসেবে ওই প্রতিবেদনে মন্তব্য করাটা চরম বিভ্রান্তিমূলক, তা ব্রিটিশ দূতকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com