মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রায় চার মাস পর প্রকাশ্যে রিজভী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

শারীরিকভাবে অসুস্থ হয়ে চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর থেকে টানা প্রায় চার মাস তিনি রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে ছিলেন। এমনকি এই সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। মূলত হাসপাতাল আর বাসাতেই সময় কেটেছে তার।

অবশেষে প্রায় চার মাস গতকাল সোমবার (১২ জুলাই) বিএনপির এই জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে এলেন। রাজধানীর মোহাম্মদপুরের বাসভবনের নিচে দেখা গেছে তাকে।
‘বন্দুকযুদ্ধে’ নিহত মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছানাউল্লাহ ছানার মেয়ের বিয়ে উপলক্ষে মহানগর পশ্চিমের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে একটি আলমারি দেয়া হয়। বিএনপির পক্ষ থেকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে উপহারটি তুলে দেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফী, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজিব, আদাবর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ প্রমুখ। ২০১৫ সালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ছানাউল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com