শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন রায়পুরবাসী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন রায়পুর বাসি। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গত (রবিবার) সারাদিন উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ৫ হাজার দুস্থ ও অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধা পর্যন্ত এ খাদ্য সহায়তা বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। খাদ্য সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের উপজেলা সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। এসময় ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, কঠোর লকডাউন ও করোনাকালীন সময়ে অসহায় ও গরীবদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য এ খাদ্য সহায়তা পাঠিয়েছেন। ভবিষ্যতে আপনাদের সুখে-দু:খে আমরা ও দেশের প্রধানমন্ত্রী আপনাদের পাশে থাকবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com