শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রকির জানাজায় হাজার হাজার মুসল্লীর ঢল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রানা সরকার গাইবান্ধা :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

গতকাল বাদ আসর মধ্য কঞ্চিপাড়ায় রকির বাসভবনের পাশে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাযা অনুষ্ঠিত হওয়ার আগে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করেন শহর আওয়ামীলীগের সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা যুবলীগের সভাপতি সরদার সাঈদ হাসান লোটন, সহ-সভাপতি ও সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ। এসময় বক্তারা এই নৃশংস হত্যাকা কান্ডের তীব্র নিন্দা জানান। সে সময় সেখানে একটি আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বক্তারা এই নৃশংস হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেন। তারা আরো বলেন এরকম হত্যাকান্ডের বিচার খুব দ্রুতই সম্পাদন করতে হবে, না হলে আইনের শাসন থাকবে না। তারা আরো বলেন হত্যাকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এখানে উল্লেখ্য যে গত ১১/৭/২১ইং তারিখ আনুমানিক রাত ১০ঘটিকায় হত্যাকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে ফুলছড়ি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রকি নিহত হন। এ সময় মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া অসুস্থ অবস্থায় ঢাকায় অবস্থান করার কারণে মুঠোফোনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এ সময় তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com