বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিবগঞ্জ পৌরসভায় দুস্থদের মাঝে ৬৮ টন চাল বিতরণ

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় সরকারের বরাদ্দকৃত ভিজিএফ ও জিআর এর ৬৮ টন চাল অসহায়-দুস্থদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে ৩ নং ওয়ার্ডে এ বিতরণ কার্যক্রম পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজমুল কবির মুক্তা, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী প্রশান্ত কুমার দাস, যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, ওয়ার্ড কাউন্সিল জুম্মন আলীসহ অন্যরা। এবার ঈদে সরকারি বরাদ্দ ৪ হাজার ৬২১ ও অতিরিক্ত ১ হাজার ভিজিএফ কার্ড শিবগঞ্জ পৌরসভার তহবিল থেকে দেয়া হয়। প্রতিটি অসহায়-দুস্থ পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। টানা দুদিনে এ চাল বিতরণ কার্যক্রম শেষ হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com