বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রথমবার একসঙ্গে তানহা ও মিশু সাব্বির

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

আসছে ঈদকে ঘিরে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন মিশু সাব্বির ও তানহা তাসনিয়া। নাটকের নাম ‘টুয়েন্টি ফোর আওয়ার্স’। নাটকটির কাহিনি রচনা করেছেন জিয়াউদ্দিন রাজু এবং পরিচালনা করেছেন সাইদুর ইমন।
তানহা তাসনিয়ার সঙ্গে প্রথম কাজ করা প্রসঙ্গে মিশু সাব্বির বলেন, ‘তানহা তাসনিয়া চলচ্চিত্রের অভিনেত্রী। তার সঙ্গে আমার প্রথম কাজ করা হলো। খুব ভালো একজন অভিনেত্রী। ছোটপর্দা-বড়পর্দায় তো স্বাভাবিক একটা পার্থক্য থাকেই।’ ‘তারপরও তানহা তাসনিয়াকে বলবো, ছোটপর্দায় কাজ করলেও যেন সেখানে নিয়মিত কাজ করে। আমি মনে করি একজন অভিনেত্রী সিনেমা, নাটক, ওটিটি, মঞ্চ অর্থাৎ সব প্লাটফরমেই কাজ করবে।’
তানহা তাসনিয়া ইসলাম বলেন, ‘মিশু সাব্বির নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। মিশু যে নাটকে অভিনয় করে চাইলে সে একাই সেই নাটকের গল্প টেনে নিয়ে যেতে পারে। মিশুর সঙ্গে পরিচয়ের প্রথম থেকেই ভীষণ সহযোগিতা করেছে।’ ঈদে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com