বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গার্মেন্ট মালিকেরা কথা দিয়েছেন কারখানা বন্ধ রাখবেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

ঈদের পরে ২৩ জুলাই থেকে জারি হতে যাওয়া কঠোর বিধি-নিষেধের সময় সব শিল্প-কারখানা বন্ধ রাখবেন বলে গার্মেন্ট মালিক সমিতির পক্ষ থেকে কথা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার একাত্তর টেলিভিশনের টকশো একাত্তর জার্নালের শুরুতেই আলেচনায় তিনি এ কথা জানান। শিথিল সময়ের পরে আবারও কঠোর বিধি-নিষেধ জারি হতে যাচ্ছে বললেও আসলে সব বন্ধ করা সম্ভব হবে কিনা অনুষ্ঠানের আলোচক জ ই মামুনের প্রশ্নের ভিত্তিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এবার গার্মেন্টসহ অন্যান্য কারখানা বন্ধ থাকবে।
এসময় উপস্থাপক মিথিলা ফারজানা সন্দেহ প্রকাশ করে বলেন, এর আগেও একাধিকবার কারখানা বন্ধ থাকার কথা বলা হলেও পরে মালিকদের কারণে খুলে দিতে হয়েছে। এবারও তেমন কিছু ঘটবে কিনা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এবার তারা কথা দিয়েছেন কারখানা বন্ধ থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com