শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ্মা সেতুর রোডওয়ের ঢালাই শুরু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

পদ্মা সেতুর রোডওয়েতে পিচ ঢালাই শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) থেকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন। তিনি বলেন, ‘সেতুর জাজিরা প্রান্তে ৪১ নম্বর স্প্যানে রোডওয়েতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। চার ইঞ্চি পুরু করে পিচের ঢালাই বসানো হচ্ছে। জাজিরা প্রান্ত থেকে শুরু করে মাওয়া প্রান্তের দিকে কাজ এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬০ মিটার পিচ ঢালাই হয়েছে। আশা করি, আগামী মার্চ মাসের মধ্যে পুরো সেতুর পিচ ঢালাইয়ের কাজ শেষ হবে।’

আহসান উল্লাহ মজুমদার আরও বলেন, ‘প্যারাপেট ওয়ালের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব কাজ শেষ হলে সড়কবাতির কাজ শুরু হবে।’ এদিকে, লকডাউনের মধ্যেও পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। লকডাউনের কারণে সেতুর মালামাল কনস্ট্রাকশন ইয়ার্ডে পৌঁছাতে সুবিধা হয়েছে বলে জানালেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের। তিনি বলেন, ‘লকডাউনে যেহেতু পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক ছিল সেহেতু মালামাল পরিবহনে আমাদের অনেক সুবিধা হয়েছে। লকডাউনে সেতুর কাজের অগ্রগতি হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ জুন পর্যন্ত পদ্মা সেতুর অগ্রগতি ৯৪ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৭ ভাগ। সেতুর অবশিষ্ট কাজের মধ্যে রয়েছে রোডওয়ে স্ল্যাব, প্যারাপেট ওয়াল, স্ট্রিট লাইটিং ইত্যাদি। প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি আগামী বছরের জুনে চালু হওয়ার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com