শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাটগ্রামের ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা আজাহার এক মাসের ভাতা দান করলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

আমিনুর রহমান বাবুল পাটগ্রাম (লালমনিরহাট) :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী(৮৯) নিজে ভুমিহীন ও অসহায়। বয়সের ভারে ঠিকমত চলতেও পারেনন। কিন্ত তার সেই কথা না ভেবে তিনি এগিয়ে এলেন করোনায় দেশের কর্মহীন ও অসহায় মানুষের সাহাযার্থে। আর তাই তিনি তার এক মাসের মুক্তিযোদ্ধার ভাতা বাবদ ১২ হাজার টাকা দান করেছেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে। গত মঙ্গলবার সকালে খামের ভেতরে তিনি নিজে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে নগদ এই অর্থ তুলে দিলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের হাতে। মুক্তিযোদ্ধা আজাহার আলীর বাড়ি উপজেলার জোংড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবার নাম তমকিন মোহাম্মদ। তিনি নিজে ভূমিহীন তার নিজস্ব কোনো জমি-জমা নেই। পরিবারে আছে স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে। তবে ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছেন। বার্ধক্যের কারণে এখন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। অভাব অনটন তার নিত্যদিনের সঙ্গী। সংসারে অভাবের কথা না ভেবে করোনায় কর্মহীন ও অসহায় ব্যক্তিদের দুর্দশায় তাদের সাথে কিছুটা হলেও শরীক হতে ওই অর্থ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দিয়েছেন বলে তিনি জানান। ইউএনর কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী উপস্থিত সাংবাদিকদের আরও বলেন করোনায় কর্মহীন ও অসহায় মানুষের জন্য আমি আমার সামর্থ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিলে সহায়তা করেছি। যাতে করে আমায় দেখে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাড়ায়। প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের মঙ্গলের জন্য দিন-রাত কাজ করছেন। এজন্য আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি মহান আল্লাহ তায়ালা তাঁকে যেন সুস্থ রাখে ও দীর্ঘায়ু দান করে। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান বলেন,‘ বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী মহনুভবতার পরিচয় দিয়েছেন। তার উদারতায় আমরা অনুপ্রাণিত। তাঁর এই মহৎ উদ্যোগ দেখে যাতে করে সমাজের বিত্তবানরা গরীব- অসহায়দের সহায়তায় এগিয়ে আসবে সেটাই আমার প্রত্যাশা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com