শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদগাঁওয়ের কোরবানি পশুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি!

শেফাইল উদ্দিন কক্সবাজার সদর :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

দেশব্যাপী করোনার ভয়ংকর প্রকোপে থমকে গেছে জনজীবন। বন্ধ রয়েছে জরুরি সেবা ছাড়া সবকিছু। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর হার ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্ট গবেষকদের। আক্রান্তদের ভারে হাসপাতাল গুলোতে চলছে আহাজারি। ক্লান্ত হয়ে পড়েছে ডাক্তাররা। এদিকে সরকারের সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে কক্সবাজার সদরের ঈদগাঁওতে চলছে জমজমাট পশুর হাট। যেখানে ঈদগাঁও ছাড়াও চকরিয়া এবং রামুর লোকজন ক্রয়-বিক্রয় করতে ভীড় জমাচ্ছে। গরু বাজারে আসা মানুষগুলোর স্বাস্থ্যবিধি কী ধারণা নেই বললেই চলে। সরেজমিন গিয়ে সামাজিক দুরত্ব বজায় রাখা ও মাস্ক পড়ার প্রবণতা মোটেও চোখে পড়েনি। সচেতন মহল ধারণা করছেন করোনা ছড়িয়া দেয়ার জন্যে এরকম একটি পশুর হাটই যথেষ্ট। এদিকে হাজার হাজার মানুষের গণজমায়েতের মাধ্যমে এ পশুর হাট আব্যাহত থাকলেও কোন ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। এ বিষয়ে বাজার ইজারাদার রমজান আলী বলেন, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে গরুর বাজার বসিয়েছি। স্বাস্থ্যবিধি বিষয়ে সকলকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসন বলছেন, স্বাস্থ্যবিধি মেনে গরুর বাজার করার কথা, স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু বাস্তবে দেখা মিলেছে ভিন্ন চিত্র! কারো কোন তদারকি নেই। ইচ্ছেমতই চলছে গরুর বাজার। ঈদগাঁওবাসীকে করোনা সংক্রমণ থেকে বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করছেন বিশিষ্টজনেরা। কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, বিত্তশালীরা গরুর বাজারের মতো গণজমায়েত করতে পারলে অন্যান্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রেখে গরীবের পেটে লাথি মারার দরকার কী? বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com