বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যশোর জেনারেল হাসপাতালে জেলা পরিষদের চিকিৎসা সরঞ্জাম প্রদান

এম. আইউব যশোর:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআর এন্টারপ্রাইজ। বৃহস্পতিবার এসব হস্তারন্তর করে প্রতিষ্ঠানটি। জেলা পরিষদের পক্ষ থেকে এসব চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, হাসপাতালের সুপার আক্তারুজ্জামান, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, স্বেচছাসেবী সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব প্রমুখ। চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল মাল্টি প্যারামিটার প্যাসেন্ট মনিটর, সিরিঞ্জ পাম্প, ডেফিব্রিলেটর ও ভিডিও ল্যারানগসকপি। জেলা প্রশাসক করোনা রোগীদের চিকিৎসায় যশোর জেলা পরিষদ এগিয়ে আসায় ভূয়সী প্রশংসা করেন। তিনি জেলা পরিষদের মতো অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com