বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৮ বছরের বেশি বয়স হলে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে বয়সসীমা ১৮-তে নামিয়ে আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৮ বছরের বেশি বয়স্ক শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে এক অনুষ্ঠানে জাহিদ মালেক এ মন্তব্য করেন।
এ ছাড়া ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোর ৭৫ শতাংশ বেড ও ৭৫ শতাংশ আইসিইউতে করোনা রোগী ভর্তি আছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় হবে বলে মন্তব্য করেছেন। পরিস্থিতি মোকাবিলায় জেলাপর্যায়ে আরো ৫ হাজার বেডের আইসোলেশন সেন্টার করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে লকডাউনের সুফল কিছুটা পেতে শুরু করেছি। রাজশাহী, খুলনা ও দিনাজপুরে রোগীর চাপ কমছে। তিনি বলেন, দেশে এখনো ৪৫ লাখ ভ্যাকসিন মজুদ আছে। আরো ১ কোটি চায়নায় অর্ডার দেয়া আছে। প্রতিমাসে পালাক্রমে আসবে। আগামী মাসে ফাইজার ও অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনও আসবে। বর্তমানে একসাথে প্রায় তিন কোটি ডোজ ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা সরকারের আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, সংরক্ষণ সক্ষমতা বাড়াতে আরো কিছু ফ্রিজার কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com