শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সংবাদ প্রকাশের জেরে ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ জাল ধ্বংস

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

নিষিদ্ধ জাল নিয়ে সংবাদ প্রকাশের জেরে টনক নড়েছে উপজেলা প্রশাসনের। উপজেলার শিলখূড়ী ইউনিয়নের পাগলারহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল ও ড্রাগন জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত এসময় জাহাঙ্গীর আলম নামের এক জাল বিক্রেতার নিকট থেকে ৮২টি কারেন্ট ও ১১ টি ড্রাগন জাল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা। বৃহস্পতিবার দুপুরে এসব জাল ধ্বংস করা হয়। মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী জানান, নিষিদ্ধ জাল বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com