শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোর পৌরসভার মাস্টার রোলে কর্মরত পরিচ্ছন্ন (হরিজন) কর্মীদের ছাঁটাই না করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

নাটোর পৌরসভার মাস্টার রোলে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের (হরিজন) ছাঁটাই না করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নাটোরের হরিজনরা। বৃহস্পতিবার বাংলাদেশ হরিজন ঐক্যপরিষদ নাটোর জেলা শাখার ব্যানারে তারা নাটোর পৌরসভা চত্বর থেকে ঝারু হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে তারা একটি মানববন্ধন করে। মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত এক পথসভায় তারা সরকারের কাছে তাদের চাকুরীচ্যুত না করার দাবী করে। উল্লেখ্য স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে সকল পৌরসভাকে মাস্টাররোলে কর্মরত সকল কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দেওয়া হয়। নাটোর পৌরসভার ৮৮ জন পরিচ্ছন্ন কর্মীর মধ্যে ৫৩ জন মাস্টাররোলে কর্মরত আছে। তারা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের কথা জেনে গতকাল বুধবার বিকেল থেকেই তাদের ছাঁটাই না করার দাবীতে কর্মবিরতি শুরু করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com