বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘একা থাকতে দাও, এক বছর ঘুমোতে চাই’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

অভিনয়ে নেই অনেকদিন পূজা ব্যানার্জি। তবে দীর্ঘ বিরতি দিয়ে মাঝে একটি সিরিজ করেছেন। এরইমধ্যে সন্তানের মা হয়েছেন তিনি। একমাত্র ছেলে কৃশিবের দুষ্টুমিতে নাজেহাল এ অভিনেত্রী। ঠিকমতো নাকি ঘুমাতেও পারেননা। তার জন্য এবার ঘুমাতে চান, তবে এক বেলার জন্য নয়, টানা এক বছরের জন্য। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তেমনই ইচ্ছে প্রকাশ করেছেন পূজা। ভিডিওতে বিনা মেকআপে বাড়ির পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পূজা জানিয়েছেন, মাম্মা কিন্তু মজা করছে, আমাকে কখনো একা ছেড়ে যেও না। কখনোই না। কিন্তু আমাকে এক বছরের জন্য ঘুমোতে দাও। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘লিভ মি অ্যালোন’ গানটি। যার বাংলা অর্থ, ‘আমাকে একা থাকতে দাও।’ ভিডিওতে দেখে মনে হচ্ছে একরত্তি ছেলে কৃশিবের কাছে মাম্মি পূজার আবেদন কিছুক্ষণ তাকে একা থাকতে দেয়ার জন্য। যদিও পুরো বিষয়টা তিনি যে মজার ছলে করেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে।
দিন দুয়েক আগেই ছেলের প্রথম গুটিগুটি পায়ে হাঁটার ভিডিও শেয়ার করেছেন পূজা। কৃশিবকেও দেখা গেছে মায়ের পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে। মা-ছেলের এই মিষ্টি ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা। কমেন্ট বক্সে উপচে পড়ছে অনুরাগীদের ভালোবাসা। গত বছর নভেম্বরে মা হয়েছেন পূজা। কোল আলো করে এসেছে ফুটফুটে কৃশিব। মাস খানেক আগে ‘হইচই’-তে মুক্তি পেয়েছে পূজা-অভিনীত ‘পাপ ২’। আপাতত ছেলের সঙ্গেই সময় কাটছে এই অভিনেত্রীর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com