বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশে আসছে অ্যাড নেটওয়ার্ক ‘অ্যাড বিলিভ’

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

বাংলাদেশের বিজ্ঞাপনদাতা এবং অনলাইন পাবলিশারদের জন্য প্রথমবারের মতো আসছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অ্যাড নেটওয়ার্ক ‘অ্যাড বিলিভ’। আগামী আগস্টের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে প্রযুক্তি নির্ভর বিজ্ঞাপন প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করবে। গত বৃহস্পতিবার (১৫ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে অ্যাড নেটওয়ার্কের ধারণা বেশ পুরাতন হলেও অ্যাড বিলিভ নিয়ে আসছে নতুন কিছু। প্রথমেই স্বচ্ছতা আর সত্যিকারের বিজ্ঞাপনের ভিউবিলিটি নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কোম্পানিটির কর্মকর্তারা। পাশাপাশি বিজ্ঞাপনে সৃজনশীল ও নিত্য নতুনের ছোঁয়া আনতে চান তারা। বাংলাদেশসহ বিশ্বের অন্য বাংলা ভাষাভাষীদের কাছেও তারা ছড়িয়ে দিতে চায় বিজ্ঞাপনের এ নতুন ধারা। ব্র্যান্ড এবং পাবলিশারদের মধ্যে সেতু বন্ধনে অ্যাড বিলিভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com