বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আফগানিস্তানে সংঘর্ষের মধ্যে পুলিৎজারজয়ী ফটো সাংবাদিক দানিশ নিহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তালেবান ও আফগান বাহিনীর সংঘর্ষের মধ্যে পড়ে বার্তা সংস্থা রয়টার্সের আলোকচিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক আফগান কমান্ডারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তবর্তী স্পিন বোলডাক জেলার প্রধান বাজার এলাকাটির পুনর্দখল নিতে তালেবানের বিরুদ্ধে লড়াই করছিল আফগান বাহিনী। গোলাগুলির মাঝে পড়ে নিহত হন দানিশ সিদ্দিকী ও এক জ্যেষ্ঠ আফগান কর্মকর্তারা। চলতি সপ্তাহের শুরুতে কান্দাহার প্রদেশে আফগান-তালেবানের মধ্যকার লড়াইয়ের সংবাদ সংগ্রহের জন্য আফগান স্পেশাল ফোর্সের সঙ্গে ছিলেন দানিশ। রয়টার্সের প্রেসিডেন্ট মাইকেল ফ্রিদানবার্গ ও প্রধান সম্পাদক আলেসান্দ্রা গ্যালোনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আরও তথ্য খুঁজছি, ওই এলাকায় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।’ এতে বলা হয়েছে, ‘দানিশ ছিলেন অসাধারণ সাংবাদিক, নিবেদিত স্বামী ও বাবা এবং অনেক প্রিয় সহকর্মী। এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা তার পরিবারের সঙ্গে আছি।’ ২০১০ সালে রয়টার্সে আলোকচিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন দানিশ। তিনি আফগানিস্তা ও ইরাক যুদ্ধ, রোহিঙ্গা সংকট, হংকংয়ে বিক্ষোভ ও নেপালের ভূমিকম্পের খবর সংগ্রহ ও ছবি তুলেছিলেন। রোহিঙ্গা সংকট নিয়ে ছবি তোলায় রয়টার্সের যে আলোকচিত্র সাংবাদিকদের দলটি পুলিৎজার পুরস্কার পেয়েছিল, দানিশ তার সদস্য ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com