বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এমপি মাসুদ চৌধুরীর পক্ষে উপজেলা জাতীয় পার্টির নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে উপজেলার অসহায়, দুস্থ, কর্মহীন ২ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার (চাল, পেয়াজ, আলু, তৈল, ডাল, লবণ) বিতরণ করা হয়। ১৭ জুলাই শনিবার সকালে উদয়ন বিদ্যানিকেতন এর হল রুমে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজ্বী আবু সুফিয়ান। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মফিজুর হক পাটোয়ারী, সহ-সভাপতি মাহবুবুল হক, হোসেন রাজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাস্টার আনিছুর হক, চরমজলিশপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ হারুন, বগাদানা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ও উপজেলা যুবসংহতির সভাপতি গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উদয়ন বিদ্যানিকেতনের সভাপতি ডাঃ আবুল কাসেম, মতিগঞ্জ জাতীয় পার্টির সাধারণ আর্মি আবদুল হক, চরদরবেশ জাতীয় পার্টির সভাপতি মানিক মেম্বার সাধারণ সম্পাদক ইমাম হোসেন, চরচান্দিয়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সোনাগাজী সদর ইউনিয়ন জাতীয় সভাপতি মিজানুর রহমান সহ উপজেলা জাতীয় পার্টি ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com