বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চকরিয়া সংলগ্ন পাহাড়ে উন্নত জাতের ড্রাগন ফল চাষে কোরাল রীফ এগ্রোর সফলতা

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

চকরিয়া সংলগ্ন পাহাড়ে উন্নত জাতের ড্রাগন ফল চাষ শুরু হয়েছে। পর্বতশ্রেনীর জমিতে বানিজ্যিক চাষাবাদের পাশাপাশি গৃহস্থলীর আঙ্গিনায় ও শোভা পাচ্ছে ড্রাগন চাষ। সরেজমিনে দেখা যায়, পার্বত্য ফাসিয়াখালী ইউনিয়নের পাহাড়ে মৎস্য হ্যাচারী, লেবু, পেয়ারা বাগানের সাথে পরীক্ষামুলক ড্রাগন ফলের চাষ করেছেন কক্সবাজারস্থ কোরাল রীফ এগ্রো ইন্ডাস্ট্রিজ। আড়াই একর বনভুমিতে লাল ড্রাগন ফলের চারা লাগায় তারা। শুরুতেই আশাতীত ফলন হয়েছে লাল ড্রাগনের। কোরাল রীফ এগ্রো ইন্ডাস্ট্রিজের দ্বায়িত্বরত টেকনিকাল ডাইরেক্টর খন্দকার শফিকুল ইসলাম (এমএসসি, মেরিন বায়োলজি) জানান, আডাই একর চাষে ৩শ কেজির উপরে ফলন হয়েছে যা সন্তোষজনক। তিনি বলেন, শুরুতে ফলন ভাল হওয়ায় ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়ছে। মিষ্টি ও হালকা টকযুক্ত স্বাদের লাল ড্রাগন চাষ করেছেন তিনি। ড্রাগন ফল ভিয়েতনামের জাতীয় ফল। এবং ড্রাগন চাষের অপার সম্ভাবনার স্থান চকরিয়া সংলগ্ন পাহাড়ী জনপদ। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ড্রাগন ফল মানুষের শরীরে ক্যালসিয়াম, ভিটামিন বি ৩, লোহা, কার্বোহাইড্রেট, ভিটামিন বি ১, ফস্ফোরাস, ভিটামিন বি ২, ভিটামিন সি ৫ ইত্যাদি বাড়াতে সহায়তা করে। পাহাড়ী জনপদের কাছে যেতেই চোখ ধাঁধানো ফুল ও লাল ফলে ভরা খামার-আঙ্গিনা। প্রতিটি গাছে রয়েছে ফুল, মুকুল এবং কাঁচা- পাকা ড্রাগন। দেশের আবহাওয়া বেশ উপযোগী লাল ড্রাগনের। এক একটি ফলের ওজন ২৫০ গ্রাম থেকে এক কেজিরও বেশি হয়ে থাকে। একটি পূর্ণাঙ্গ গাছ থেকে ১০০ থেকে ১৩০টি পর্যন্ত ফল পাওয়া যায়। সঠিক পরিচর্যা করতে পারলে একটি গাছ হতে ৩৫- ৪০ বছর বয়স পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। পার্বত্য লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, করোনার কারণে স্থানীয় বাজার সৃষ্টি হওয়ায় এ ফল চাষের দিকে ঝুঁকেছে কৃষকরা, লাভবানও হচ্ছে। এ ব্যাপারে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কক্সবাজারের সন্তান ও চকরিয়ার সাবেক উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আতিক উল্লাহ জানান, চকরিয়ায় ও সংলগ্ন পাহাড় অঞ্চলে ড্রাগন চাষ নিশ্চয়ই খুশির খবর। তিনি বলেন, তিনি চকরিয়ার উপজেলা কৃষিকর্মকর্তার দ্বায়িত্বে থাকাকালে ডুলাহাজারার চা বাগান এলাকায় প্রথম ড্রাগন চাষ শুরু করেছিলেন। এখন তা আরও প্রসার লাভ করছে। তিনি ড্রাগন চাষে কৃষকদের উদ্ভুদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com