বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজধানীতে ছাত্রদলের মিছিল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গতকাল শনিবার দুপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থেকে নাইটেঙ্গেল মোড় ঘুরে পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এদিকে, নব গঠিত ঢাকা মহানগরের চার সাংগঠনিক আহ্বায়ক কমিটির নেতারা শনিবার দুপুর থেকেই আলাদা আলাদা মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। এসময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন। পরে তারা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এসময় মহানগরের নব নির্বাচিত নেতারা ছাত্রদলের কার্যক্রমকে আরো গতিশীল করে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জসীম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক মহাসীন সিদ্দিক রনি ও সদস্য সচিব আশরাফুল ইসলাম মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com