বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতে ২০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

গুজব ঠেকাতে ভারতে ২০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। এদের মধ্যে ৯৫ শতাংশের অ্যাকাউন্ট বন্ধ হয়েছে কেবলমাত্র মেসেজ ফরোয়ার্ডিং সংক্রান্ত নীতিমালা না মানার কারণে।
বাকি পাঁচ শতাংশের মধ্যে রয়েছে ভুয়া অ্যাকাউন্ট এবং রিপোর্টেড অ্যাকাউন্ট। এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত অ্যাকাউন্টগুলোকে মেশিন লার্নিং সিস্টেমের মাধ্যমে শনাক্ত করে বন্ধ করে দেওয়া হচ্ছে। তারা আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে গেলে তাও শনাক্ত হচ্ছে। পাশাপাশি, অন্যান্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতেও অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে।
ভারতের বিতর্কিত নতুন তথ্যপ্রযুক্তি আইনের নির্দেশিকা মেনে বৃহস্পতিবার প্রথম গাইডলাইন রিপোর্ট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ২০২১ সালের ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে নেটমাধ্যমের অপব্যবহার চিহ্নিত করে এবং বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে ২০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটি প্রায়ই ভারতে ভুল তথ্য এবং ভুয়া সংবাদ প্রচারের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দেখা গেছে এ জাতীয় ভুয়া ও প্রতারণাপূর্ণ সংবাদ কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার ব্যবহারকারীর কাছে পাঠানো হয়। যাদেরকে বাস্তবে মোকাবিলা করা কার্যত অসম্ভব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com