বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কমলাপুরে নেই যাত্রীদের ভিড়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

ঈদকে কেন্দ্র করে চিরচেনা ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। অনলাইনে টিকিট বিক্রি করায় কাউন্টারগুলোতে নেই টিকিট প্রত্যাশীদের কোনও লাইন। শারীরিক দূরত্ব নিশ্চিতে ট্রেনগুলোর আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করায় স্টেশনে যাত্রীদের কোনও চাপ নেই। লকডাউন শিথিল হওয়া পর গত বুধবার সকাল থেকে শুধু অনলাইন ও অ্যাপের মাধ্যমে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। ফলে যাত্রীদের কাউন্টারে লাইনে দাঁড়ানোর সুযোগ নেই। গতকাল শনিবার (১৭ জুলাই) স্টেশনে দেখা গেলো কাউন্টারগুলো ফাঁকা। স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, কাউন্টারে টিকিট বিক্রি হওয়া মানুষের ভিড় কমেছে। শুরুতে দুই দিন টিকিটের জন্য কেউ কেউ আসলেও এখন আর সেই ভিড় নেই। রেলওয়ে জানিয়েছে, লকডাউন শিথিল হওয়ায় ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলবে। যদিও স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।
রেল স্টেশনে দেখা গেছে, মানুষজনের ভিড় এড়াতে মাইকিং করছে রেল কর্মীরা। মাস্ক ছাড়া কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মানুষজনের জটলা হলেই সরিয়ে দেওয়া হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com