শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যশোর রেডক্রিসেন্টে ১৫ অক্সিজেন সিলিন্ডার প্রদান

যশোর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১

যশোরে করোনার ভয়াবহ অবনতিতে সহযোগিতার হাত বাড়িয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। অক্সিজেন সরবরাহ করে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এমনই একজন যশোর জেসটাওয়ারের স্বত্ত্বাধিকারী মতিয়ার রহমান। তিনি করোনায় আক্রান্ত মানুষের সেবায় ১৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। রোববার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুনের কাছে এই অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। এ সময় মতিয়ার রহমানের পক্ষে উপস্থিত ছিলেন আশরাফ আলী। করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দেওয়ার জন্যে মতিয়ার রহমান এই অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন বলে তার প্রতিনিধি আশরাফ আলী জানিয়েছেন। রেড ক্রিসেন্টের পক্ষে লেবেল অফিসার ওবাইদুর রহমার পারভেজ ও যুবপ্রধান মেহেদী হাসান উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com