শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারে ভারত থেকে আসা শিশু ও নারীসহ ২১ রোহিঙ্গা নাগরিক আটক

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১

মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশু ও নারীসহ ২১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ। তারা কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বলে পুলিশকে জানায়। জানা যায়- ১৭ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শ্রীমঙ্গল সড়কের শ্রীমঙ্গল সড়কের মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে। আটক রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তারা ২০১৮ সালে ভারতে প্রবেশ করে। ভারত থেকে কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা কক্সবাজার যাবার জন্য বাসস্ট্যান্ডে আসে। আটক রোহিঙ্গাদের মধ্যে ৭ শিশু, ৮ নারী ও ৬ জন পুরুষ রয়েছে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক। উল্লেখ্য, এর আাগে গত ২৮জুন শহরের চুবড়া এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com