শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছাত্রলীগ করতাম, শিক্ষকতা শুরুর পর আ.লীগে জড়িয়েছি: ড. শামসুল আলম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১

পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ১৯৭৩-৭৪ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি, তখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। গতকাল সোমবার (১৯ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে তাকে সংবর্ধনা দেয় মন্ত্রণালয়।
এর আগে রোববার (১৮ জুলাই) তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রায় এক যুগ ধরে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করা ড. শামসুল আলম টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে ড. শামসুল আলম বলেন, জিইডি সদস্য থাকার সময় অনেক প্ল্যান করেছি। প্ল্যান নিয়ে সাধারণত সমালোচনা হয়। তবে আমার প্ল্যানগুলো সর্বজন গৃহীত ছিল। আমি যখন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি। তখন এটা সব মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার পেয়েছে। ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকতায় যুক্ত ছিলেন তিনি। ২০০৯ সালের ১ জুলাই প্রেষণে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। শামসুল আলমের মেয়াদ শেষ হয় গত ৩০ জুন।
এ প্রসঙ্গে তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেনÍআপনি থাকেন। আমাকে উপদেষ্টা হওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে থাকতে চেয়েছি। আমাকে প্রধানমন্ত্রী যে মর্যাদা দিয়েছেন, আমি তার প্রতিদান দেবো। আমি দীর্ঘদিন স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। এই স্বচ্ছতা অক্ষুণ্ন রাখবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com