শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অলিম্পিক্সের ইতিহাসে সেরা চমক, ১৩ বছর বয়সে স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১

মাত্র ১৩ বছর বয়সে অলিম্পিক মেডেল। তাও আবার স্বর্ণ! ভাবলে অবাক লাগাই স্বাভাবিক। যদিও এমনটা আর ভাবনার পর্যায়ে নেই। বরং চূড়ান্ত বাস্তব। আরো অবাক করার বিষয় হলো, একজন নন, ১৩ বছর বয়সের দু’জন অ্যাথলিট টোকিও অলিম্পিক থেকে পদক ছিনিয়ে নিয়ে গেলেন। সেটাও একই ইভেন্টে। জাপানের মোমিজি নিশিয়া ১৩ বছর বয়সে অলিম্পিকের স্কেটবোর্ডিংয়ে সোনা জিতলেন। সোমবার মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ডিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হন তিনি। এই ইভেন্টেই ব্রাজিলের রাইসা লিয়াল জেতেন রুপোর পদক, যার বয়সও ১৩ বছর। কাকতলীয় বিষয় হল, একই ইভেন্টে যিনি ব্রোঞ্জ পদক জিতেছেন, তার বয়সও খুব বেশি নয়। টিন-এজারের তকমা ঘোচাতে তারও এখনো বেশ কয়েক বছর সময় লাগবে।
জাপানের ফুনা নাকায়ামা মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ডিং কম্পিটিশনে ব্রোঞ্জ পদক যেতেন, যার বয়স মাত্র ১৬ বছর। সুতরাং এই ইভেন্ট থেকে সোনা ও রুপা জেতেন দুই ১৩ বছর বয়সী অ্যাথলিট। ব্রোঞ্জ জেতেন ১৬ বছরের অ্যাথলিট। অলিম্পিকের ইতিহাসে এটা অন্যতম সেরা চমক সন্দেহ নেই। সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com