শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একাদশের ৯ জনই বাঁহাতি ব্যাটসম্যান, বাংলাদেশের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

হারারেতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয়ের ম্যাচে বিশ্ব রেকর্ডও গড়েছে টাইগাররা। রবিবার বাংলাদেশের হয়ে খেলা ১১ জনের মধ্যে ৯ জনই ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে এই নজির নেই বিশ্বের আর কোনো দলের। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ছাড়া টাইগার একাদশের সবাই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের এই রেকর্ড দেখে প্রশ্ন জাগতে পারে, আগের রেকর্ডটি কার ছিল? এক্ষেত্রে আগের রেকর্ডটিও বাংলাদেশের। জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টি-২০ ম্যাচেই ৮ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। গত রোববারের একাদশে থাকা সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফউদ্দিন ও তাসকিনরা ডানহাতে বোলিং করলেও তারা ব্যাটিং করেন বাঁমহাতে। এর আগে ৭ বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকেও তাদের ৩টি ম্যাচে দেখা গেছে ৭ বাঁহাতি ব্যাটসম্যানের একাদশ সাজাতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com