বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেনাপোলে কোটি টাকার রাজস্ব ফাঁকি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল

এম.আইউব যশোর :
  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১

যশোরের বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনায় এক সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। বাতিল করা সিঅ্যান্ডএফ এজেন্টের নাম রয়েল এন্টারপ্রাইজ। মঙ্গলবার এই লাইসেন্স বাতিল করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণা দিয়ে ৩৯ ট্রাক আঙুর, টমেটো ও আনারের চালান বের করে নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় বাতিল করা হয়েছে এই লাইসেন্স। কাস্টমস কর্মকর্তা সূত্রে জানাগেছে, গত শনিবার ছুটির দিনে ভারত থেকে ৩৯ ট্রাক আঙুর, টমেটো ও আনারের চালানে মিথ্যা ঘোষণা দিয়ে প্রায় ১ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। পণ্যগুলো খালাসের দায়িত্বে ছিল রয়েল এন্টারপ্রাইজ নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট। কাস্টমস কর্মকর্তাদের না জানিয়ে এই প্রতিষ্ঠানটি বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে পণ্যের চালান বের করে নিয়ে যায় বলে সূত্র জানিয়েছে। ঘটনা জানাজানির পর বেনাপোল কাস্টম কমিশনার আজিজুর রহমানের নির্দেশে ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ের জন্যে চাপ সৃষ্টি করা হয়। সোমবার সকালে ফাঁকি দেওয়া রাজস্ব সরকারি কোষাগারে জমা দিতে বাধ্য হয় রয়েল এন্টারপ্রাইজ। সূত্র জানিয়েছে, রয়েল এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা প্রতি শনিবার ছুটির দিনে মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য খালাস করে থাকে। রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল তার সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স বাতিল করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ৩৯ ট্রাক পণ্যের রাজস্ব পরের দিন পরিশোধ করা হয়েছে। বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ও লাইসেন্সিং কর্তৃপক্ষেও চেয়ারম্যান ডক্টও নিয়ামুল ইসলাম বলেন, জালিয়াতি করে বন্দর থেকে ৩৯ ট্রাক পণ্য খালাস করে নিয়ে যাওয়ার অভিযোগে রয়েল এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com