বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় বিলীন হওয়ার পথে শিমুল গাছ

আব্দুল আলীম প্রামানিক গঙ্গাচড়া (রংপুর) :
  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১

রংপুরের গঙ্গাচড়ায় এক সময়ে শিমুলের টকটকে লাল ফুল জানান দিতো ফাগুনের আগমনী বার্তা। তখন এই শিমুলের গঙ্গাচড়াসহ দেশের সর্বত্রই দেখা মিলতো। এখন আর সচরাচর চোখেই পড়ে না। কালের পথ পরিক্রমার প্রকৃতি হতে যেন বিলীন হতে চলছে চিরচেনা শিমুল গাছ। উপজেলা ঘুরে দেখা যায়, এক পর্যায়ে গঙ্গাচড়া মডেল থানার পশ্চিম পার্শ্বে শিমুল গাছটি। শিমুল গাছ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, চারা উৎপাদন না করে যদি আমরা শিমুল গাছ কেটে ফেলি পরিবেশ একদিকে যেমন ভারসাম্য হারিয়ে ফেলবে অপর দিকে উপকারি শিমুল গাছ কালের গর্ভে বিলীন হয়ে যাবে। তিনি আরো জানান, অতিদ্রুত সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে শিমুলের চারা উৎপাদন, গাছ রোপন এবং সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। না হলে ভবিষ্যতে প্রজন্ম শিমুল গাছ নামে যে কোন গাছ ছিল তা জানতেই পারবে না। এর আগে উপজেলার বিভিন্ন সড়কে সরকারিভাবে শিমুল গাছে চারা রোপন করা হয়েছিল। সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে এর চারা উৎপাদন করে সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com