শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ক্যারিয়ারের মধ্যগগনে যখন তখনই বিয়ে করে সংসারী হন তিনি। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়। বেশ সুখেই দিন কাটছে এ তারকা দম্পতির। এদিকে জানা গেল বলিউডে নতুন গুঞ্জন, আবারও মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। নেট দুনিয়ায় এ নিয়ে চলছে আলোচনা। ঐশ্বরিয়া গত রবিবার নিজের ফেসবুক পেইজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। মূলত তার পর থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। সে ছবিগুলো দেখে সবাই ধারণা করছেন সাবেক এ বিশ্ব সুন্দরী গর্ভবতী।
রীতিমতো মা হওয়ার শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি। তামিল পরিচালক মণি রত্নমের ‘পননিয়ান সেলভান’ সিনেমায় কাজ করছেন ঐশ্বরিয়া রাই। সম্প্রতি অভিষেক বচ্চন সিনেমাটির শুটিং সেটে যান। সেখানে ছবিগুলো তুলেছিলেন ঐশ্বরিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com