শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বুয়েটের ‘অক্সিজেট’ ব্যবহার ও উৎপাদনের অনুমতি মিলল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত ও সংকটাপন্ন রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত যন্ত্র অক্সিজেটের সীমিত আকারে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন ও বুয়েটের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌফিক হাসান জানিয়েছেন, প্রাথমিকভাবে ২০০ ইউনিট উৎপাদন করা হবে। মাঠ পর্যায়ে ব্যবহার ও উপযোগিতা পর্যবেক্ষণ করে আরও বড় পরিসরে উৎপাদনের অনুমতি নেওয়া হবে। বুধবার (২৮ জুলাই) দিবাগত রাতে এটিএন নিউজের একটি অনুষ্ঠানে এ বিষয়ে তিনি বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, আমরা চাই অক্সিজেনের উচ্চমূল্য যেন চিকিৎসার অন্তরায় না হয়। অক্সিজেটের মাধ্যমে অত্যন্ত স্বল্প খরচে উচ্চ চাপের অক্সিজেন উৎপাদন করা যাবে।
প্রায় ১০ মাস গবেষণার পর সিপ্যাপ ভেন্টিলেটর যন্ত্র আবিষ্কার করেন বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল। যার নাম দেওয়া হয় অক্সিজেট। অক্সিজেটের পুরো বিষয়টির তত্ত্বাবধান করেন ড. তৌফিক হাসান। যন্ত্রটি সহজে ব্যবহার ও বহনযোগ্য। এটি পরিচালনায় বিদ্যুতেরও প্রয়োজন হয় না। গত মে মাসে ঢাকা মেডিকেল কলেজে অক্সিজেটের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com